13353

চৌদ্দগ্রামে মসজিদে “মানবিক টিম” এর অনুদান প্রদান

মোঃ সফিউল আলম: আর্তমানবতার সেবায় করোনা মহামারি দূর্যোগের মূহুর্তে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সৈয়দ আব্দুল আউয়াল মুরাদ এর উদ্যােগ কে স্বাগত জানিয়ে গঠিত উপজেলার উজিরপুর ও কালিকাপুর ইউনিয়ন এর মানবিক টিমের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে৷ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মানবিক টিমের কার্যকরী পরিষদের উদ্যােগে ইউনিয়নের ১০টি মসজিদে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

মানবিক টিমের কার্যকরী পরিষদের সভাপতি হাসান আজীজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক টিমের ভূয়সী প্রশংসা করেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার৷

ads

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মানবিক টিমের কার্যকরী পরিষদের উপদেষ্ঠা মন্ডলির সদস্য প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, মাষ্টার শহীদুর রহমান রতন, মীর নিজাম উদ্দিন, বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত মানবিক টিমের কার্যকরী পরিষদ কে ধন্যবাদ প্রদান করেন ইউনিয়নের নোয়াবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন কবির।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন এর ১০টি মসজিদ থেকে আসা পরিচালনা কমিটির সভাপতি ও মানবিক টিমের কার্যকরী পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ।

ads

আলোচনা সভায় সভাপতি হাসান আজীজ এর সমাপনী বক্তব্য প্রদান শেষে মানবিক টিমের পাশে এসে দাঁড়িয়ে সহযোগিতা প্রদান করা প্রবাসের বিভিন্ন দেশে থাকা রেমিট্যান্স যোদ্ধা ও দেশে থাকা বিভিন্ন শ্রেনীপেশার মানুষের জন্য এবং স্থানীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির জন্য দোয়ার মুনাজাত পরিচালনা করা হয়।

ad

পাঠকের মতামত