13350

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক লি:

নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক লি: কুমিল্লা বিভাগীয় কমিটির উদ্যোগে নানা কর্মসূচী পালন নুরুল ইসলাম।। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক লি: কুমিল্লা বিভাগীয় কমিটির উদ্যোগে নানা কর্মসূচী পালন করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জনতা ব্যাংক রিজিওনাল স্টাফ কলেজ কুমিল্লার হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় কুমিল্লার মহাব্যবস্থাপক মো: ইখতিয়ার হোসেন চেীধুরী।

ads

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক লি: কুমিল্লা বিভাগীয় কমিটির সভাপতি মো: আল আমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল গাফ্ফার এর সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এরিয়া অফিস কুমিল্লা দক্ষিণের উপ-মহাব্যবস্থাপক এ কে এম ফজলুল হক, এরিয়া অফিস কুমিল্লা উত্তরের উপ-মহাব্যবস্থাপক মো: শফিকুর রহমান ও জনতা ব্যাংক বিভাগীয় স্টাফ কলেজ কুমিল্লার উপ-মহাব্যবস্থাপক বিধান চন্দ্র নাথ। আলোচনা সভায় কুমিল্লা বিভাগীয় কার্যালয় সহ বিভিন্ন কর্পোরেট অফিসের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আলোচনার পরে কেকে কেটে ও দোয়া-মাহফিল শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন কর্মসূচীর পরিসমাপ্তি হয়।

ads
ad

পাঠকের মতামত