মনোহরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড় পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ads
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম প্রমুখ।
সভায় নারী-পুরুষের সমান অধিকার বাস্তবায়ন ও বৈষম্য দূরীকরণে করণীয় প্রসঙ্গে আলোচনা করেন বক্তারা।
ads










