13367

বুড়িচংয়ে ষোলনল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উম্মুক্ত সভা অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি: মঙ্গলবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে ৪নং ওয়ার্ডের মহিষমারা গ্রামের জন সাধারণের অংশগ্রহণে সার্বিক বিষয়ে উম্মুক্ত সভা স্থানীয় মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ষোলনল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার এবং উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ এরশাদ হোসেন ভূইয়া৷ অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব মোঃ খাবির উদ্দিন।

ads

প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন ভুইয়া, মোঃ কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক অব.সিনিয়র ওয়ারেন্ট অফিসার গিয়াস উদ্দিন ভূইয়া জসিম, সমজ সেবক ও আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ বাবুল, দুলাল হোসেন মুন্সী, রেহান উদ্দিন মুন্সী প্রমুখ।

ads

এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত