13147

‘ইরানকে থামাতে’ সৌদি বাদশাহর আহ্বান

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই শীতল যুদ্ধে লিপ্ত আছে সৌদি আরব ও ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের পরস্পরবিরোধী শক্তি সক্রিয় আছে। প্রায় সময় এই দুই দেশের নেতারা বিভিন্ন ইস্যুতে পরস্পরকে দোষারোপ করে থাকেন। এবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ইরানের কড়া সমালোচনা করলেন।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বলেন, বিধ্বংসী মারনাস্ত্র তৈরি করা থেকে ইরানকে থামাতে হবে, অন্যথায় হুমকির মুখে পড়বে বিশ্বশান্তি। ইরান কৌশলে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। দেশে দেশে তার সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে শান্তি বিনষ্ট করছে।

ads

সৌদি বাদশাহ আরো বলেন, ইরানকে থামাতে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এজন্য শক্তিশালী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। অর্থনৈতিক কিংবা অন্য কোনো চাপ প্রয়োগের মাধ্যমে চুক্তিতে আসতে দেশটিকে বাধ্য করা উচিত। অতি দ্রুতই এটি করতে হবে।

ads

তবে সৌদি বাদশাহর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাতিসংঘে ইরান মিশনের মুখপাত্র আলিরেজা মিরইউসেফি। তিনি বলেন, সৌদি নেতা ইরান সম্পর্কে মনগড়া অভিযোগ করেছেন। এসবের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। তার এসব অযৌক্তিক আর অন্যায্য বক্তব্য আঞ্চলিক বিভেদ আরো বাড়িয়ে তুলবে, আখেরে যা করো জন্যই ভালো হবে না।

ad

পাঠকের মতামত