বুড়িচংয়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে জুম অ্যাপসের মাধ্যমে ৬ টি স্কুলের শিক্ষার্থীদের কে নিয়ে রোববার সকালে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম, উপজেলা একাডেমী সুপার ভাইজার আরিফুল ইসলাম, বুড়িচং কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল, ভরসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, পীর যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুল হক ভূইয়া, বুড়িচং মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন।
আরো উপস্থিত ছিলেন আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাঈল হোসেন, ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: কামরুল হাসান সুমন প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের উপজেলা কনফারেন্স রুমে পুরস্কার বিতরণ করা হয়।










