চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ায় বীর মুক্তিযোদ্ধা টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার (২০ অক্টোবর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া মাঠে “চিওড়া ইলিভেন ষ্টার” এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ মিয়াজী ভিপি৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক একরাম৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার লিটন প্রমুখ৷
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা কাওছার হানিফ শুভ৷
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম খোকন, মোহাম্মদ আলম, রাশেদ, গাজী কামরুল, দেলোয়ার হোসেন, মো: সাগর, সম্রাট, সুমন, কামরুল হাসান, শাহীন ও আওয়ামী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷










