মুরাদনগরে যুবলীগ নেতা রুহুল আমিনের পিতার দাফন সম্পন্ন
মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিনের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। তিনি রবিবার সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। রবিবার বাদ আসর মুরাদনগর বড় মাদরাসা মাঠে জানাযা শেষে তার লাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, আবুল হোসেন মাস্টার দীর্ঘদিন ধরে ফুসফুস ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন। গত ১৬ সেপ্টেম্বর বুধবার তিনি অসুস্থ্য হয়ে গেলে পরিবারের লোকজন ঢাকার ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন ক্লিন ইমেজ নিয়ে রাজনৈতিক মাঠে থাকায় দলীয় নেতা-কর্মীসহ সব শেণিপেশার মানুষ তার বাবার জানায়ায় উপস্থিত হয়ে রূহের মাগফেরাত কামনা করেন।
এ দিকে আবুল হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। তাঁর ফেসবুক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।










