চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নে জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে আব্দুল মোতালেবের নেতৃত্বে জামাত বিএনপির নৈরাজ্যকে প্রতিহত করার প্রত্যয়ব্যক্ত করে এবং কাশিনগর ইউনিয়নে জামাত-বিএনপিকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রলীগ সভাপতি ফজলুর রহমান সেলিম মজুঃ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল আলম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মোঃ মাহাবুবুল আলম, কাশিনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল, কাশিনগর ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মোঃ নেছার আহম্মেদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের থিয়েটারের সাধারণ সম্পাদক নূর হোসেন রাজিব, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাহাবুব, সবুজ, মোজাম্মেল, রবিউল, জহির, হান্নান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন কাশিনগর মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মহিন উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল, রাণীর বাজার স্কুল ছাত্রলীগের সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক হাবিব, জুগিরকান্দী মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রিষাদ, সাধারণ সম্পাদক নাজমুলসহ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
সঞ্চালনা করেন কাশিনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাকিল, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব৷
বক্তরা বলেন, মুজিবুল হক মুজিব ভাইয়ের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে কাশিনগর ইউনিয়ন ছাত্রলীগ সর্বদা প্রস্তুত আছে। কাশিনগর ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ জামাত-বিএনপির নৈরাজ্যকে প্রতিহত করার প্রত্যয়ব্যক্ত করে এবং কাশিনগর ইউনিয়নে জামাত- বিএনপি কে অবাঞ্ছিত ঘোষণা করে।










