কুমিল্লা নগরীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় কুমিল্লা জেলাপ্রশাসনের তত্ত্বাবধানে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে কুমিলা সদরের রানীর বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১১,৫০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে ও সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা করতে নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, এসআই শামীমের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের একটি টিম এবং বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।










