12669

তিতাসে তাঁতী লীগের আহ্বায়ক রেজাউল ও সদস্য সচিব শাহজালাল

তিতাস প্রতিনিধি: শনিবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লা উত্তর জেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ আনোয়ার হাছান এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত কুমিল্লার তিতাস উপজেলা তাঁতীলীগের কমিটির অনুমোদন দেন।

মোঃরেজাউল ইসলাম মোল্লাকে আহ্বায়ক ও মোঃ শাহজালাল মুন্সী কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। যুগ্ন-আহ্বায়ক আঃলতিফক, মোঃ বেলাল ভূঁইয়া, মীর হোসেন মোল্লা, আদিল মাহমুদ, সারওয়ার হোসেন, সম্মানিত সদস্য মোঃ কামাল মুন্সী, মোঃ সাইফুল ইসলাম সুমন, মোঃ ইয়াছিন মুন্সী, মোঃ আবুল মুন্সী, মোঃ সজিব প্রমুখ।

ads

এ বিষয়ে মোঃ রেজাউল ইসলাম মোল্লা বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে জনগনের দ্বার প্রান্তে পৌঁছে দিতে তিতাস উপজেলা তাঁতীলীগকে সুসংগঠিত করে তোলবো ও নিষ্ঠার সাথে কাজ করে যাব এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রাজপথে থাকবো ইনশাল্লাহ।

বিশেষ করে তাঁতী লীগের কুমিল্লা উত্তর জেলার শাখার সংগ্রামী আহবায়ক মোঃ আনোয়ার হাছান ও সংগ্রামী সদস্য সচিব আবুল কালাম আজাদ এবং যুগ্ন- আহবায়ক সুমন শিকদার ভাইকে তিতাস উপজেলা তাঁতী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

ads
ad

পাঠকের মতামত