শিবগঞ্জের মেয়র প্রার্থী মনিরুল ইসলামের দিনব্যাপী মাক্স বিতরণ
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছেন মেয়র প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও জি.কে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম। পরে শিবগঞ্জের বিভিন্ন এলাকায় দিনব্যাপী মাক্স বিতরণ করেন তিনি
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী মাস্ক বিতরণ করেন এবং নিজ হাতে মাস্ক পরিয়ে দেন।
সৈয়দ মনিরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। তাঁর হাতকে শক্তিশালী করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে জিকে ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে থেকে সহযোগীতা করে আসছে। আসন্ন পৌর নির্বাচনে আমি মেয়র প্রার্থী৷ আপনাদেরকে সাথে নিয়ে শিবগঞ্জ পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা করতে সর্বোচ্চ দিয়ে আমি পাশে থেকে কাজ করে যাব।
এ ছাড়াও করোনাকালীন শিবগঞ্জের সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা মেনে চলার জোর আহবান জানান তিনি।











