12583

কুমিল্লা নগরীর মনোহরপুরে মানসম্পন্ন খাবারের প্রতিশ্রুতি নিয়ে উদ্বোধন হল “নিউ ধানসিঁড়ি” হোটেল এন্ড রেস্টুরেন্ট

মাইনুল হক: কুমিল্লা মহানগরীর ১১নং ওয়ার্ডের মনোহরপুরে রূপালী ব্যাংকের বিপরীত পাশে মানসম্পন্ন বাংলা খাদ্যের বিচিত্র আয়োজন নিয়ে সুপরিসর, দৃষ্টিনন্দন ডেকোরেশনে ভোজন রসিকদের জন্য “নিউ ধানসিঁড়ি” হোটেল এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ফিতা কেটে রেষ্টুরেন্টটির উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর আল আমিন সাদিসহ অন্যান্যরা৷

এ সময় “নিউ ধানসিঁড়ি” হোটেল এন্ড রেস্টুরেন্টের সত্তাধিকারী মো: সুলতান মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ads

হোটেল মালিকপক্ষ জানান, এখানে স্বল্প মূল্যে পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত খাবার পাওয়া যাবে৷ এখানে সকালের নাস্তা পরটা, চিকেন তেহেরী, সবজি, মুগডাল, চমুচা, সিংঙ্গারা ও বুড়িন্দা পাওয়া যাবে৷

ads

দুপুরের খাবার সাদা ভাত, বিরিয়ানি, রুই মাছ, শিং মাছ, পাবদা মাছ, মুরগির রোস্ট, মুরগির ঝাল ফ্রাই, খাসীর মাংস ও বিভিন্ন আইটেমের ভর্তা যেমন: শুটকি ভর্তা, আলু ভর্তা, মাছ ভর্তা, সরিষা ভর্তা, কালোজিরা ভর্তা, লাল শাক, পুঁইশাক ও পালং শাক পাওয়া যাবে৷

বিকালের খাবার চিকেন চাপ, প্রিল, পরোটা, হালিম, মোগলাই, আলু পুরি, সিঙ্গারা, সবজি খিচুড়ি, ভাত, বিরিয়ানি, রুই মাছ, শিং মাছ সহ বিভিন্ন ধরণের খাবার পাওয়া যাবে৷

এছাড়া বিয়ে, জন্মদিন ও বিভিন্ন ধরনের পার্টির খাবারের অর্ডার নেওয়া হবে৷

ad

পাঠকের মতামত