12488

হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করলেন মেয়র প্রার্থী মনিরুল

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে মতবিনিময় করলেন মেয়র পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও জি.কে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার ২নং ও ৫ নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সার্বিক খোঁজ খবর নেন এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।

ads

করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে পরামর্শ দেন এবং আলোচনা শেষে সকলের মাঝে মাস্ক বিতরণ করেন।

ads
ad

পাঠকের মতামত