12485

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সমবায় ব্যাংকের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লা কেন্দ্রিয় সমবায় ব্যাংক লি.। সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল সোমবার বিকালে কুমিল্লা সদর উপজেলার ২নং দূর্গাপুর (দক্ষিন)ইউনিয়ন এর চম্পকনগর গাউসুল আজম মসজিদ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল।

সভাপতিত্ব করেন কুমিল্লা কেন্দ্রিয় সমবায় ব্যাংক লি. এর সভাপতি এড. কাজী নাজমুস সা’দাত।

ads

একই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন, দূর্গাপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান ও কেটিসিসিএ লি. এর চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল হক।

ads

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল হক, মোঃ শরিফুল ইসলাম ভূঁঞা, নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ, শাহজাহান সিরাজ, সাবেক সহ-সভাপতি, কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ, হাজী ইয়াছিন আহমেদ, সাবেক সহ-সভাপতি, কে.টি.সি.সি.এ. লিঃ. সাত্তার হোসেন, সহ-সভাপতি, কুমিল্লা জেলা সমবায় ইউনিয়ন, এডভোকেট আকতার হোসাইন, সেক্রেটারী, কুমিল্লা জেলা সমবায় ইউনিয়ন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সাত্তার হোসেন, সহ-সভাপতি, কুমিল্লা জেলা সমবায় ইউনিয়ন।

এসময় উদ্বোধকের বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এড.টুটুল বলেন, জাতির পিতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। এই দেশটিকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখতে গাছ লাগাতে হবে। আর গাছ লাগানোর চেয়ে গাছের পরিচর্যা গুরুত্বপূর্ণ। গাছ লাগানোর পাশাপাশি গাছকে বাঁচিয়ে রাখতে যত্নবান হতে হবে।

সভাপতির বক্তব্যে এড. কাজী নাজমুস সা’দাত বলেন, বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি বৃক্ষরোপণের এ উদ্যোগ নিয়েছে। আমাদের সুস্থ সুন্দর নির্মল পরিবেশের জন্য এ উদ্যেগের সফল বাস্তবায়ন ঘটাতে হবে। তিনি গাছের চারা রোপণ এবং পরিচর্যার বিষয়ে সবাইকে আরও যত্নবান হবার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অতিথিরা মসজিদ ক্যাম্পাসে বৃক্ষরোপন করেন ও এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ করেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ এ সহযোগীতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ad

পাঠকের মতামত