নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের নেতাদের শোক
ডেস্ক নিউজ: রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান রাজধানী ঢাকার দক্ষিণে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে নিহতদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।
মাননীয় শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতূম উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দুবাই -এর শাসক এবং মাননীয় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার, রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।
ঘটনার পর থেকে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজন শঙ্কামুক্ত হলেও বাকিদের অবস্থা এখনও আশঙ্কাজনক।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।










