কুমিল্লা মহানগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে৷ বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত-৯টায় বিষ্ণুপুর চৌমুহনীতে আওয়ামী লীগের কার্যালয়ে বর্ষপূর্তির কেক কাটেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আলীম কাঞ্চন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আমজাদ হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান রানা, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন জনি, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোস্তাক আহমেদ মোহন, কুমিল্লা জেলা মুক্তিযুদ্ধা প্রজন্ম কমান্ডের সভাপতি ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আবুল হোসেন ছোটন প্রমুখ৷
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ৷










