11907

২১ আগস্টে তিতাস শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা

তিতাস প্রতিনিধি: ২০০৪ সালের ২১ই আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলাকারীদের গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে তিতাস উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 ২১ আগস্ট  তিতাস উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বাতাকান্দি বাজার প্রধান কার্যালয়ে গাজী মোঃ সোহেল রানা (এস-অবঃ) এর সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক নাসিম উদ্দিনের পরিচালনায়  বিকাল  ৩ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগ তিতাস উপজেলা শাখার সহ-সভাপতি এনামুল হক টিপু,  মোঃ শাহ আলম মেম্বার,মোঃ মাহাবুব খাঁন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক, মান্নান মুন্সী,যুগ্ম সাধারণ-সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া,দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক  মোঃ আরিফুল ইসলাম খাঁন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন সরকার, বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন- নারান্দিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ নূরনবী সরকার, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, বলরামপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ রাশেদ জামান, সদস্য-সচিব আহাম্মদ আলী, জগতপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক এরশাদ জাহান, সদস্য-সচিব মহিউদ্দিন রন্জু, মজিদপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক শেখ শাদী, যুগ্ম আহ্বায়ক সুফি আশরাফ, কলাকান্দি ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।
সভাপতির বক্তব্যে গাজী মোঃ সোহেল রানা (এস-অবঃ) বলেন, ২১ই আগষ্টের গ্রেনেড হামলা ছিলো ১৯৭৫ এর ১৫  আগস্টের কাল রাতের বর্বরোচিত হত্যা কান্ডের ধারাবাহিকতা। তারেক রহমানসহ সকলকে বিচারের আওতায় এনে ফাঁসি রায় কার্যকর করার আহবান জানান তিনি।

ad

পাঠকের মতামত