চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন এর উদ্যোগে ব্যতিক্রমধর্মী কর্মসূচীর মধ্য দিয়ে শোক দিবস পালন
চৌদ্দগ্রাম প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী মিলাদ মাহফিল কোরআন খানি সহ নানা কর্মসূচী পালনের মধ্যে দিয়ে যথাযোগ্য শ্রদ্ধায় মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
উল্লেখ্য প্রতিটি জাতীয় দিবস, রাজনৈতিক দিবস পালনের গুরুত্বপূর্ণ দৃশ্যমান ভূমিকায় উপজেলায় সাড়া জাগানো ইউনিয়ন পরিষদ ১নং কাশিনগর ইউনিয়ন টি উপজেলা জুড়ে আলোচিত।অত্র ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন এর ব্যতিক্রমী কর্মসূচী পালনের ধারাবাহিকতায় এ বছরও ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।১৪ ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এর প্রতি গভীর শ্রদ্ধায় রকমারি পেষ্টুন ব্যানার আলোক সজ্জায় সজ্জিত করা হয় পুরো ইউনিয়ন পরিষদ।সরজমিনে দেখা গেলো ১৫ ই আগষ্ট শনিবার জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ৬ টায় বঙ্গবন্ধুর ভাষন প্রচারের মধ্যে দিয়ে শোক দিবস এর ১ম কার্যক্রম শুরু হয়। সকাল ৭ টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন শোকের প্রতীক কালো ব্যাজ ধারণের মধ্যে দিয়ে ২য় কর্মসূচী সমাপ্ত হয়।৩য় কর্মসূচী শুরু হয় সকাল ৮ ঘটিকায় কাশিনগর ইউনিয়ন পরিষদে অস্থায়ী ভাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন সহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দের উপস্থিতি তে শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সকাল ১১.৩০ মিনিট থেকে শুরু হয় ৪র্থ কর্মসূচী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত শহীদ পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খানির কার্যক্রম এতে অংশ গ্রহণ করেন ইউনিয়ন এর বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এর দায়িত্বে থাকা আলেম উলামায়ে কেরাম। সবশেষে বাদ যোহর মিলাদ ও দোয়ার মাহফিল দোয়ার মুনাজাত এর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবসের সর্বশেষ কর্মসূচি পালন করা হয়।
এসময় দোয়ার মুনাজাতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন সহ ইউনিয়ন পরিষদের ইউপি সচিব, সদস্য,পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা ইউনিয়ন আওয়ামী অঙ্গ সংগঠন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম উলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোশারেফ হোসেন প্রতিটি সরকারি রাজনৈতিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ব্যপক কর্মসূচী গ্রহনের ধারাবাহি- কতায় অত্র ইউনিয়ন পরিষদ টি উপজেলায় এক উজ্জ্বল দৃশ্যমান দৃষ্টান্ত স্থাপন করে আসছে।










