11723

চৌদ্দগ্রামের খেঁয়াইশ ঐক্য কল্যাণ পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

চৌদ্দগ্রাম প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম এর সভাপতিত্বে ১৬ আগষ্ট রবিবার কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন খেঁয়াইশ ঐক্য কল্যাণ পরিষদের ৩ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন শুভ উদ্বোধন অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ধর্মপুর কলেজের প্রভাষক মাওলানা মানছুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার৷

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন রিয়াজ৷

ads

স্বাগত বক্তব্য রাখেন খেঁয়াইশ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি একরামুল হক মজুমদার৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবু তাহের, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা হাফেজ আব্দুর রশিদ, মাওলানা আবু ইউসুফ, খেঁয়াইশ ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম এ আনোয়ার হোসেন বাঁধন, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহাগ, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ স্বপন, খেঁয়াইশ জামে মসজিদের খতিব মাওলানা নোমান, রূপক মজুমদার, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন অত্র প্রোগ্রামের উদ্যেগতা মিটু, মোঃ মনি, সাংগঠনিক সম্পাদক সুজন মজুমদার প্রমুখ৷

ads

এ সময় সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন৷

ad

পাঠকের মতামত