11652

কুমিল্লার সদর দক্ষিণে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সদর দক্ষিণ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শনিবার (১৫ আগষ্ট) প্রশাসন, আওয়ামীলীগ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, শোক-র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়ার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন- সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ads

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম, সহকারী কমিশনার ( ভূমি) তাসলিমুন নেছা, সদর দক্ষিণ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কমল কৃষ্ণ দর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশরাফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসান সহ প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত