11419

সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই। থাকতে পারে না।

আজ সোমবার (১০ আগষ্ট) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ময়মনসিংহ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

ads

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে মির্জা ফখরুলের এমন অভিযোগ সম্পর্কে জানতে চেয়ে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে জানতে চান- রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেপ্তার করা হয়েছে তা বলুন?

সেতুমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না। তাহলে বিএনপি সমর্থিত কোনো অপরাধী গ্রেপ্তার হলে অভিযোগ কেন?

ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতবিনিময় সভায় আরও বলেন, দেশের রাজনীতিতে যারা রক্তপাত, হত্যা আর প্রতিহিংসা ছড়িয়েছে তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা আরেক ষড়যন্ত্রের অংশ।

ad

পাঠকের মতামত