11422

বগুড়ায় ৪২ পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান

ডেস্ক নিউজ: করোনাভাইরাস ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখা এবং চাকরি থেকে অবসর গ্রহণ করায় জেলা পুলিশের ৪২ সদস্যকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

ads

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মাঠে কাজ করতে গিয়ে জেলা পুলিশের দেড় শতাধিক সদস্য আক্রান্ত হন এবং একজন মারা যান। করোনা সংক্রান্ত সেবা প্রদানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অসীম কুমার সাহা, পুলিশ লাইন্সের আর আই আইন উদ্দীন মিয়া, এসআই (ফোর্স) আনিছুর রহমান, এসআই (সশস্ত্র) আমিনুল ইসলাম, এএসআই (মেজর) জামাল উদ্দীন, হাসপাতালের ফার্মাসিস্ট আব্দুর রশিদ সরকার, ল্যাব টেকনিশিয়ান ওমর ফারুক, এএসআই (নিরস্ত্র) রেজাউল ইসলাম, এএসআই (নিরস্ত্র) কৃষ্ণ কান্ত রায়, কনস্টেবল আনোয়ার হোসেন, নাজমুল হুদা নাহিদ, মেজবাউল আলম, হামিদুল ইসলাম, ওয়ার্ড বয় হাফিজুর রহমান, ওয়ার্ড বয় আব্দুর রাজ্জাক, ওয়াটার ক্যারিয়ার আনোয়ার হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও গত জুলাই মাসে ভালো কাজের ভিত্তিতে পুরস্কৃত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানকে (শেরপুর সার্কেল) বগুড়ার সদর থানার এএসআই সরদার কায়েস (সদর থানা) ও এএসআই হাবিবুর রহমান (শাজাহানপুর থানা), এসআই জাহাঙ্গীর কবির (ডিবি), এসআই মো. আতিক (শেরপুর থানা), মাহবুবুর রহমান (মোকামতলা তদন্ত কেন্দ্র), আবু জাফর মো. সোহেল (ডিবি), ইন্সপেক্টর মো. আছলাম আলী (ওসি, ডিবি), ইন্সপেক্টর মিজানুর রহমান (ওসি, শেরপুর থানা), এসআই রিপন মিঞা (ধুনট থানা), এএসআই আব্দুস সালাম (সদর থানা), এএসআই নজরুল ইসলামকে (আদমদিঘি থানা) অর্থ পুরস্কার দেয়া হয়।

ads

অপরদিকে চাকরি থেকে অবসর গ্রহণ করায় ১৪ জন পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সনাতন চক্রবর্তীসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত