গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার আসামী আমির হোসেন র্যাবের হাতে আটক
নিউজ ডেস্ক: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৯ আগস্ট ২০২০ ইং তারিখ রাতে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন পালাখাল এলাকা থেকে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার এলাকার চাঞ্চল্যকর ধর্ষন মামলার পলাতক প্রধান আসামী মোঃ আমির হোসেন (৩৬), পিতা- মোঃ সিদ্দিক মিয়া, সাং- আলীপুর, থানা- দোয়ারা বাজার, জেলা- সুনামগঞ্জ কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে (২৬ মে) এবং (২৭ মে) সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানাধীন আলীপুর গ্রামের গ্রেফতারকৃত আসামী মোঃ আমির হোসেন (৩৬) পিতা- মোঃ সিদ্দিক মিয়া এর পরিত্যাক্ত টিনশেডের বসত ঘরে রেখে ভিকটিম মোছাঃ রুবিনা বেগম (২০) কে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষন শেষে ধর্ষক মোঃ আমির হোসেন (৩৬) ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।
উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে গত ১৩ জুলাই ২০২০ ইং তারিখে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এ বিষয়ে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানায় গত ১৩ জুলাই ২০২০ ইং তারিখে মামলাটি রুজু হয়। ঘটনার পর থেকেই ধর্ষক মোঃ আমির হোসেন (৩৬) পলাতক ছিল।
এমতাবস্থায় সে বিগত কয়েকদিন ধরে চাঁদপুরের কচুয়া তে বাসা ভাড়া করে থাকতো এবং দিন মজুরের কাজ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ।











