কুমিল্লার বরুড়ায় “লাল সবুজ উন্নয়ন সংঘের” গাছের চারা রোপণ ও বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া উপজেলায় শিক্ষার্থীদের বাড়ি-বাড়ি গিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে টিফিনের টাকায় পরিচালিত সংগঠন লাল সবুজের উন্নয়ন সংঘ।
রোববার (৯ আগস্ট) উপজেলার ভাউকসার ইউনিয়নয়ের বিভিন্ন গ্রামে লাল সবুজ উন্নয়ন সংঘ বরুড়া শাখার উদ্যোগে এদিন বিকেল পর্যন্ত দুই শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
জানা গেছে, লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা এই শ্লোগানে প্রতি বছর টিফিনের টাকায় ১ লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
গাছের চারা রোপণ ও বিতরণে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বরুড়া শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য আশিকুর রহমান রিফাত, বোরহান মাহমুদ হিমেল, আহমেদ রাকিব, শাহাদাত, শাওন হোসেন, সাইফুল ইসলাম ফয়সাল প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম জানান, করোনা ভাইরাসের কারনে এবছর স্কুলে গাছের চারা বিতরণের পরিবর্তে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। তিনি বলেন আগামী তিন মাস কার্যক্রমটি সারাদেশে পরিচালনা করবে লাল সবুজ উন্নয়ন সংঘ।










