বুড়িচংয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন প্রদান
বুড়িচং প্রতিনিধি: শনিবার (৮ আগস্ট) কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক কার্যালয় থেকে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মাঝে এসব সেলাই মেশিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান।
ads
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জহুরা। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
ads











