কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
হোমনা প্রতিনিধি: কুমিল্লা হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুরে ঘুড়ি উড়ানো যুবককে বাচাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পরে মোটরসাইকেল অারহী প্বার্শবর্তী মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত ২ জন ঘোড়াশাল গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে শাহাবুদ্দিন ও একই গ্রামের অাবুল হোসেনের ছেলে রাজু আহমেদ।
জানা যায় তারা একটি জানাজায় অংশগ্রহণ করতে যাবার পথে দূর্ঘটনার কবলে পরে।
ads
খবর পেয়ে হোমনা থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ জানান, বিকাল ৫.১৫ এর দিকে দূর্ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পেয়ে লাস উদ্বার করে থানায় নিয়ে আসি৷ পোষ্টমার্টেম করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ads









