11036

নির্বাচনের আগেই ভ্যাকসিন চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এদিকে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডবে বিপর্যস্ত বিশ্বের ক্ষমতাধর এ দেশটি। এখন পর্যন্ত সেখানে মরণঘাতীে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় দেড় লাখ। তাই জনগণের মন জিততে নির্বাচনের আগেই করোনার কার্যকর ভ্যাকসিন উন্মুক্ত করতে চায় ট্রাম্প প্রশাসন।

মার্কিন গণমাধ্যম পলিটিকো জানায়, নির্বাচনের আগেই করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন বাজারে আনতে এর গবেষণা ও উৎপাদনের জন্য বিপুল পরিমাণ অর্থ অনুদান দিতে শুরু করছে ট্রাম্প সরকার। শুধু করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা গবেষণার জন্য চলতি মাসের শুরুতেই ৪৫০ মিলিয়ন ডলার দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

ads

এছাড়া কোভিড-১৯ প্রতিরোধী সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য মার্কিন বায়োটেক কোম্পানি নোভাভ্যাক্সকে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং মর্ডানাকে ৪৭ কোটি ২০ লাখ ডলার দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এ বিষয়ে মার্কিন বায়োটেক কোম্পানি মর্ডানা জানায়, সম্প্রতি তারা নিজেদের তৈরি সম্ভাব্য ভ্যাকসিনের তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল শুরু করেছেন। তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করার মাত্র এক দিন আগে মার্কিন বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (বারডা) তাদের বিপুল পরিমাণ অর্থ দেয়। ট্রাম্প সরকারের দেওয়া এই অর্থ দিয়ে প্রায় ৩০ হাজার মানুষের ওপর সম্ভাব্য প্রতিষেধকটির পরীক্ষা করা যাবে।

ads

শুধু এবারই নয়, এর আগেও মর্ডানাকে ৪৮ কোটি ৩০ লাখ ডলার দিয়েছিলো বারডা। ফলে এ নিয়ে করোনার সম্ভাব্য প্রতিষেধক পরীক্ষার জন্য মার্কিন সরকারের কাছ থেকে প্রায় ১ বিলিয়ন ডলার পেয়েছে মর্ডানা।

ad

পাঠকের মতামত