10952

কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরন

তৌহিদ খন্দকার তপু।। ′’মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানে জাতীয় মৎস সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে সপ্তাহের শেষ দিনে কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী মৎসজীবী লীগের সদস্য সচীব রবিউল হাসান পারভেজ ।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক দিলদার হোসেন আকাশ, ইমাম হোসেন রুবেল, সাইফুল ইসলাম, , দক্ষিন জেলা আওয়ামী মৎসজীবী লীগের যুগ্ন আহবায়ক আল আমিন হাওলাদার, মৎসজীবী লীগ নেতা মোঃশাহাদাৎ হোসেন রুবেল, মারুফ হোসেন, খালেদ জাহান, বাবু, মোঃ মজিবসহ অন্যান্যরা।


কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী মৎসজীবী লীগের সদস্য সচীব রবিউল হাসান পারভেজ জানায়, গত এক সপ্তাহ ধরে কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে বিভিন্ন কাযর্ক্রম সম্পন্ন করেছে। কুমিল্লা দক্ষিন জেলার বিভিন্ন উপজেলার মৎস্যজীবীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে মৎস্যজীবী লীগ। শুধু মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ই নয় কুমিল্লা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সব সময় জেলেদের পাশে আছে।

ads
ad

পাঠকের মতামত