10835

নিমসারে ‘কৃষকের বাজার’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশের অন্যতম প্রসিদ্ধ সবজির বাজার কুমিল্লার নিমসার সবজি বাজারে ‘কৃষকের বাজার’ উদ্বোধন করা হয়েছে। উদ্যেক্তরা জানান, এতে করে কৃষক পাবে ন্যায্যমূল্য ও ভোক্তরা পাবেন ভেজালমুক্ত ভালোমানের খাদ্য।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলাধীন নিমসারের কাঁচা বাজার পট্টিতে কৃষি বিপণন অধিদপ্তর চট্রগ্রাম বিভাগীয় উপ পরিচালক (উপ সচিব) নাসিম ফারহানা শিরীন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কৃষকের বাজার উদ্বোধন করেন।

ads

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মাকেটিং অফিসার মোঃ জাকারিয়া, নবনিযুক্ত সহকারী পরিচালক (প্রশিক্ষণ) সানোয়ার হোসেন, চট্রগ্রাম কার্যলয়ের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আবদুল কাদের, চান্দিনা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিন আক্তার, পেইজ ডেভলপমেন্ট এনজিওর প্রতিনিধি কৃষিবিদ দীন মোহাম্মদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি বিপনন অধিদপ্তর চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালক নাসিম ফারহানা শিরীন বলেন, এ এলাকার কৃষকদের উৎপাদিত নিরাপদ শাকসবজি ন্যায্যমূল্যে বিক্রয়ের নির্ভরযোগ্য স্থান হিসেবে আমরা এই কৃষকের বাজারকে ত্বরানিত করবো। কৃষকের দাবি পূরণে এখানে হিমাগার নির্মাণের বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। এছাড়া দূর্যোগে যেন কৃষকের অসুবিধা না হয় বাজারের সেট নির্মাণে বিষয়টি আমরা গুরুত্ব দিব। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবো। পুষ্টিকর নিরাপদ খাবার খাবো। নিজের ও পরিবারের সকলের সুরক্ষায় সচেতন থাকবো।

ads

কৃষি মন্ত্রণালয়ের বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে এবং কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় প্রতিদিন এই কৃষকের বাজারে কৃষকরা সরাসরি তাদের ভালোমানের নিরাপদ শাক সবজি ও ফলমূল ক্রেতাদের কাছে বিক্রি করবে। বিশেষ করে জেলার বুড়িচং, আদর্শ সদর, চান্দিনা, দেবিদ্বার, বরুড়া সহ বিভিন্ন এলাকার মাঠ পর্যায়ের কৃষক কর্তৃক সরাসরি উৎপাদিত বিভিন্ন ধরনের টাটকা নিরাপদ শাক সবজি ও ফলমূল বাজারজাত করার সুযোগ পাবেন।

এদিকে বিকালে কৃষি বিপণন অধিদপ্তর কুমিল্লার জেলা কার্যলয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তর চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (উপ সচিব) নাসিম ফারহানা শিরীন।এসময় অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত