10765

রোমাঞ্চকর জয়ে লিভারপুলের শিরোপা উৎসব

স্পোর্টস ডেস্ক: আগেই শিরোপা নিশ্চিত হয়েছিল লিভারপুলের। তাই শিরোপা উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলো দলটির সমর্থকরা। তবে তাদেরকে ঘরে থাকার অনুরোধ করেছিল কতৃপক্ষ। কিন্তু বুধবার তারা আর শুনলো কোথায়! ঠিকই অ্যান্ডফিন্ডের আশেপাশে হাজির হয়েছিলেন তারা। ম্যাচের আগেই শুরু হয় আতশবাজি ফোটানো। চ্যাম্পিয়ন লিভারপুলকে অভিনন্দন বার্তা লেখা ব্যানার নিয়ে আকাশে উড়ল বিমানও। এমন উদযাপনের রাতে চেলসির বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

বুধবার রাতে প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ৫-৩ ব্যবধানে চেলসিকে হারিয়েছে লিভারপুল। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য অপেক্ষা বাড়ল চেলসির। পয়েন্ট পেলেই ইউরোপ সেরার মঞ্চের পরের আসর নিশ্চিত হয়ে যেত তাদের।

ads

চেলসির জন্য বুধবারের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। মাঠের ফুটবলে দলটি তাই ছিল বেশ সিরিয়াস। যে কারণে ম্যাচের ৮ম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু রেসে জেমসের ক্রসে ম্যাসন মাউন্টের হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। তবে লিভারপুল এগিয়ে যায় ২৩তম মিনিটে। চেলসির উইলিয়ান বল হারানোর পর তা নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে ২০ গজ দূর থেকে শট নেন নাবি কেইটা। বল ক্রসবারের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। এদিকে ম্যাচের ৩৪তম মিনিটে ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ডের বাঁকানো ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন। ৪৩তম মিনিটে কর্নারের পর ডি-বক্সে বল পেয়ে সুযোগসন্ধানী শটে স্কোরলাইন ৩-০ করেন ভেইনালডাম।

প্রথমার্ধের যোগ করা সময়ে চেলসির হয়ে ব্যবধান কমান অলিভিয়ে জিরুদ। সতীর্থের ক্রসের পর উইলিয়ানের শট গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন তিনি।

ads

বিরতির পর শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ সালাহ। কিন্তু মিশরের এ ফরোয়ার্ড তীর্থের বাড়ানো বল ধরে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। তবে ৫৫তম মিনিটে আলেক্সজান্ডার-আর্নল্ডের ক্রসে রবের্ত ফিরমিনো হেডে জাল খুঁজে নিলে বড় জয়ের পথে ছুঁটতে থাকে লিভারপুল। তবে ম্যাচের ৭৩তম মিনিটে চেলসির ক্যালাম হাডসন গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। ওডোইয়ের বাড়ানো উঁচু ক্রস বুক দিয়ে নামিয়ে দেশে শুনে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৮৪তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়িয়ে নেয় লিভারপুল। ফ্রি কিক ফেরানোর পর সাদিও মানের পা হয়ে বল পেয়ে যান রবার্টসন। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠা এই ডিফেন্ডারের ক্রস থেকে পাওয়া বল দারুণ শটে জালে জড়িয়ে দেন অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন। এর ফলে রোমাঞ্চকর লড়াইয়ে জিতে দারুণ এক রেকর্ডও গড়ল লিভারপুল। লিগের এক মৌসুমে নিজেদের সবচেয়ে বেশি ৩১ জয়।

এ জয়ে লিভারপুলের সব মিলিয়ে পয়েন্ট হল ৩৭ ম্যাচে ৯৬। ম্যানচেস্টার ইউনাইটেড ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চতুর্থ স্থানে আছে চেলসি।

ad

পাঠকের মতামত