মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ জুলাই) সকালে গণভবন লেকে পোনাগুলো অবমুক্ত করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। মাছ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও সারাদেশে পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ। চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
ads

এবারের মৎস্য সপ্তাহের স্লোগান ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’।
ads
মৎস সপ্তাহের তৃতীয় দিনে বঙ্গভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। কর্মসূচি চলাকালে বিপন্ন মাছ সংরক্ষণে বিনামূল্যে হ্যাচারি মালিক ও উদ্যোক্তাদের জার্ম-প্লাজমা বিতরণ করবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট।









