10599

বেদে সর্দারের সন্তান কোরআনে হাফেজ

নিউজ ডেস্ক: সন্তানদের পবিত্র কোরআনে হাফেজ বানাচ্ছে ঝালকাঠির এক বেদে পরিবার। বিষয়টি তুলে এনেছেন ঝালকাঠির সাংবাদিক মো. আতিকুর রহমান।

ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও গাবখান নদীর মোহনায় প্রস্তাবিত ইকো পার্কে অস্থায়ীভাবে বসবাস করছে বেশ কিছু বেদে পরিবার। কয়েকটি বহর নিয়ে এখানে তারা আশ্রয় নিয়েছে। তারই একটি বহরের সর্দার মো. আশরাফ আলী (৩৫)। ১৮ বছর বয়সে তিনি দাম্পত্যজীবন শুরু করেন। এরই মধ্যে তাঁদের সংসারে চার ছেলের জন্ম হয়। বড় ছেলে আশিক আহমেদ সাক্ষরজ্ঞানসম্পন্ন, মেজো ছেলে আতিকুল ইসলাম কোরআনে হাফেজ ও যাত্রাবাড়ী কওমি মাদরাসার ছাত্র। তৃতীয় ছেলে মো. হুসাইন আহমেদ (১৪) কোরআন দেখে শুদ্ধভাবে পড়া শিখে (কারিয়ানা) এখন পঞ্চম পারায় পড়ছে। আর ছোট ছেলে হাসান আহমেদ (১২) কোরআন দেখে শুদ্ধভাবে (কারিয়ানা) পড়তে পারে।

ads
ad

পাঠকের মতামত