10593

কুমিল্লায় সাবেক যুবমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমকে রাষ্টীয় মর্যাদায় জানাযা ও দাফন

সদর প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়ার আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাদ আছর মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাসেমকে রাষ্টীয় মর্যাদায় জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে৷

মরহুমের কফিনে কেন্দ্রীয় যুবদল ও কুমিল্লা মহানগর যুবদলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা শহর যুবদলের সাধারন সম্পাদক ভিপি জসীমউদ্দিন, কুমিল্লা মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, বিবেক সংগঠনের প্রতিষ্ঠাতা (ইউসুফ মোল্লা টিপু), বিএনপি নেতা নজরুল হক ভুইয়া স্বপন প্রমুখ৷

ads

মরহুমের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের প্রিন্সিপাল সেলিম রেজা সৌরভ, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ হ ম তাইফুর আলম, দঃ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও  বি-পাড়া বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন প্রমুখ৷

ads

মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাসেম (৭৭) শনিবার (১৮ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার বনানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

ad

পাঠকের মতামত