10490

গণভবনে বৃক্ষরোপণ করতে গিয়ে শৈশবের স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এক কোটি চারা বিতরণ, রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন প্রাঙ্গণে তেঁতুল, ছাতিয়ান ও চালতা প্রজাতির তিনটি চারা রোপণকালে শৈশবের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শৈশবের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তেঁতুলের কথা তো শুনলেই জিভে পানি আসে। ছোটবেলার কথা মনে হয়, তবে এই বৃদ্ধ বয়সে আসে না। বৃদ্ধ বয়সে তো এত টক খাওয়াও যায় না। তেঁতুল শরীরের জন্য খুবই উপকারী। কারো যদি প্রেশার থাকে এটা প্রেশারের জন্য ভালো। আর তাছাড়া এমনিতে শরীরটাকে ঠাণ্ডা রাখা। তেঁতুল অনেক কাজে লাগে।

ads

শেখ হাসিনা বলেন, দেশ থেকে তেঁতুলের জাতটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তবে এটার চাহিদা আছে। আর ফুচকা-চটপটি তো সবার খেতে ভালো লাগে। সেজন্য তেঁতুল সবসময় দরকার। সেজন্য আমি তেঁতুল গাছের ওপর একটু জোর দিয়েছি। আর চালতাটাও। চালতার পাতাগুলো যেমন সুন্দর দেখতে, ফুল আরো সুন্দর দেখতে। চালতার আবার অনেক গুণ রয়েছে। ডালের সঙ্গে চালতা দিয়ে খেতে তো এমনি মজা লাগে।

ads
ad

পাঠকের মতামত