10428

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বুড়িচং প্রতিনিধি: বুধবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা-বুড়িচং- মীরপুর সড়কের বুড়িচং বিজয় পাড়া মরিয়মের ব্রীজের উপর এক ব্যক্তির দেহ তল্লাশি করে দুই শত পিছ ইয়াবাসহ আটক করে৷

বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, বুধবার বিকাল সাড়ে ৫ টায় বুড়িচং থানার এস আই সুজয় কুমার মজুমদার, এ এস আই মহসিন সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা -বুড়িচং -মীরপুর সড়কের উপজেলার বিজয় পাড়া এলাকার মরিয়মের ব্রীজের উপর গাড়ির জন্য এক ব্যক্তি অপেক্ষা মান ছিল তখন তার দেহ তল্লাশি করে ২শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী হলো যশোর জেলার চৌগাছা উপজেলার ছোটবর্নি গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোঃ সোহেল রানা (৩০)।

ads

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং থানা পুলিশ বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে।

ads
ad

পাঠকের মতামত