10323

নবীনগর বাজারে অগ্নিকান্ডে কোটি টাকা মালামাল ভস্মীভূত

নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নগদ টাকা সহ ১টি দোকানের প্রায় কোটি টাকা মালামাল পুড়ে ছায় হয়ে গেছে। নবীনগর বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেনের মার্কেটের মোহন হার্ডওয়ারে (রং এর দোকানে) ভয়াবহ অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটেছে। গতকাল (১২ জুলাই) রাত ৭টা ৩০ মিনিটের সময় এ অগ্নিকান্ড ঘটে।

অগ্নিকান্ডের ঘটনা স্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস, ওসি প্রভাষচন্দ্র ধর।

ads

পৌর এলাকার নারায়ণপুরের ফায়ার সার্ভিসের অফিস থাকলেও কোন সরঞ্জাম না থাকায় মুরাদনগর-কোম্পানীগঞ্জ ফায়ার সাভির্স আসার আগে জনগণ আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

অগ্নিকান্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয় বলে জানা যায়।

ads
ad

পাঠকের মতামত