কাশারিপট্টিতে আবদুল মালেক’র বাড়ির কাজের উদ্বোধন করলেন আবদুল্লাহ আল মাহমুদ সহিদ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীর ১৫ নং ওয়ার্ড কাশারিপট্টিতে রবিবার (৫ জুলাই) বিকাল ৫টায় হাজী আবদুল মালেক’র ৬ তলা বিশিষ্ট বাড়ির কাজ উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷
এসময় উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর
ও আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোঃ শাহাজান সিরাজ সাজু, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মীর মোঃ আজমীর হোসেন, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ১৫নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মোঃ কামরুল হাসান, চকবাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা সৈয়দ মোঃ পারভেজ, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি অলিউল্লাহ মজুমদার, মোঃ মোস্তফা কামাল, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ হানিফ মিয়া, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ৷









