কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৫
প্রেস রিলিজ: র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল আজ রবিবার (৫ জুলাই) গভীর রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের বাতিশা বাজার এলাকায় আলআমিন হোটেল এন্ড রিসোর্ট এর সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডেলিভারী ভ্যানের কেবিনে লুকিয়ে ইয়াবা পাচারকালে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জুঙ্গরদী গ্রামের দেলোয়ার এর ছেলে মোঃ শাওন (২১) ও ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার পূর্বরসুলপুর এলাকার মোঃ ইব্রাহীম এর ছেলে মোঃ আরমান (১৯)। এসময়ে তাদের নিকট থেকে ৩৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ডেলিভারী ভ্যানটিও জব্দ করা হয়।
এছাড়া র্যাব-১১, সিপিসি-২ অপর একটি আভিযানিক দল আজ রবিবার (৫ জুলাই) গভীর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী বিশ্বরোড কুটুমবাড়ী রেষ্টুরেন্টের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রাইভেটে কারের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে গাঁজা ও ফেন্সিডিল পাচারকালে ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত গঞ্জর লস্করের ছেলে মোঃ বোরহান লস্কর (২১), ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পরুড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে মোঃ শামসুজ্জামান শঅমীম (২৭) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাওয়াচি গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে মোঃ মীর হোসেন (৩০)। এসময়ে তাদের নিকট থেকে ১২ কেজি গাঁজা ও ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটটিও জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পরিবহন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।









