9985

সেন্ট্রাল অক্সিজেন’র জন্য ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির ৬ লক্ষ টাকার চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া সরকারী হসপিটালে সেন্ট্রাল অক্সিজেন’র জন্য আজ রবিবার (৫ জুলাই) ৬ লক্ষ টাকার দুটি চেক বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর হাতে তুলে দেন ঢাকাস্হ বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ সামাদ’র নেতৃত্বে একটি টিম। পাঁচ লক্ষ টাকার একটি চেক বরুড়া ফাউন্ডেশন ও জনকল্যাণ সমিতির ১ লক্ষ টাকার একটি চেক।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, জনকল্যাণ সমিতির সহ সভাপতি মোঃ আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরু উদ্দিন খন্দকার স্বপন, ডাঃ এহতেশামুল হক শামীম, মোঃ মনির হোসেন, জামাল হোসেন, আজহারুল ইসলাম সুমন, এশিয়া ব্যাংক শাখা বরুড়া ম্যানেজার মোঃ জামাল হোসেন প্রমুখ।

ads

করোনা ও অসহায় গরীব রোগীদের জন্য বেসরকারী উদ্যোগে সরকারী হসপিটালে ১০ সিটের সেন্ট্রাল অক্সিজেন এর জন্য এ অর্থায়ন করা হয়।

ads
ad

পাঠকের মতামত