কুমেকে করোনা চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন এপেক্স জেলা ৮
নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায়-ঘরে থাকুন,সামাজিক দুরত্ব বজায় রাখুন- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে করোনা চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারী হাসপাতালে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে.অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টুর আহবানে ও জাতীয় সেবা পরিচালক এপে.ডা.শরীফুল ইসলামের সহযোগিতায় এপেক্সিয়ানগণ তাদের এ মহতী কার্যক্রম পরিচালনা করে আসছে। রোববার বিকালে এপেক্স বাংলাদেশ জেলা ৮ এর পক্ষ থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মজিবুর রহমানের কাছে এ চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
করোনা চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এপে. এড. সৈয়দ নুরুর রহমান, এপেক্স বাংলাদেশ জেলা ৮ এর গর্ভনর এপে. এড. খোরশেদ আলম, জেলা সেক্রেটারি এপে. সাংবাদিক শাহাজাদা এমরান, এপেক্স ক্লাব কুমিল্লার সাবেক সভাপতি এপে. ওয়ালি উল্ল্যাহ রিপন, এপেক্স ক্লাব কুমিল্লার সেক্রেটারি এপে. এড. মাহবুবুল হক। এপেক্স বাংলাদেশ জেলা ৮ এর ব্যবস্থাপনায় ও এপেক্স বাংলাদেশের সার্বিক সহযোগিতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য করোনা চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী প্রদান করার জন্য ধন্যবাদ জানান কুমেক হাসপাতালের পরিচালক ডা.মুজিবুর রহমান।









