কুমিল্লা ডায়াবেটিক সমিতির বাজেট মিটিং অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ডায়াবেটিক সমিতির বাজেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে আয় ধরা হয়েছে ১১ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৪৮৩ টাকা। প্রায় এক কোটি টাকার ঘাটতি রেখে ব্যায় ধরা হয়েছে ১২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা। শনিবার (২০ জুন) সন্ধা সাড়ে ৬ টায় কুমিল্লা ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল অডিটরিয়ামে বাজেট মিটিং অনুষ্ঠিত হয়।
বাজেট মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বাজেট মিটিংয়ে সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সভাপতি নারীনেত্রী মিসেস মেহেরুন্নেছা বাহার। ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মির্জা মোঃ কোরেশী। ২০২০-২০২১ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাদক্ষ প্রবাল শেখর মজুমদার মিঠু। সভা শেষে সদস্য ও সকল মানুষের রোগ মুক্তি এবং করোনাভাইরাসে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।









