কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাবের হাতে ৪০ কেজি গাঁজাসহ আটক ২
প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল শুক্রবার (১২ জুন) ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দোয়েল চত্ত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইট বোঝাই ট্রাকের ভিতর লুকিয়ে গাঁজা পাচারকালে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সফুয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী আশরাফের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩০) ও নওগাঁ জেলার বদলগাছী থানার পুকুরিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ সম্রাট আলমগীর (৩২) (বর্তমানে শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়াপুর দক্ষিণপাড়া গ্রামের আমির হোসেন এর বাড়ির বাসিন্দা)।
এ সময় তাদের নিকট থেকে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।









