হোমনার রেমিটেন্স যুদ্ধা জুলহাস মেম্বার না ফেরার দেশে
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাবেক মেম্বার সৌদী প্রবাসী রেমিটেন্স যুদ্ধা জুলহাস মিয়া ইন্তেকাল করেছেন।
রবিবার (৭ জুুন) ভোরে সৌদী আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এলাকাবাসী জানায়, জুলহাস মিয়া মেম্বার সদালাপী, জনদরদি ও অত্যন্ত মিশুক প্রকৃতির একজন সত্যিকারের ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে দেশ মাতৃকা হারালো এক রেমিট্যান্স যোদ্ধাকে। জুলহাস মিয়া, আসাদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
ads
তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন। আল্লাহপাক তাকে মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে ওনার বড় ভাই আবদুর রব ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
ads









