প্রবাসী ডা. পারভেজ করিমের অর্থায়নে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজের ২১তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের সংগঠন CMC-21 এর উদ্যোগে আমেরিকা প্রবাসী চিকিৎসক ডা. পারভেজ করিমের আর্থিক অনুদানে কুমিল্লায় ১১২ জন প্রতিবন্ধী ও দুস্থ:দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগীতায় অনু্ষ্ঠিত ত্রান বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ২১তম ব্যাচের ডাক্তার এবং সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।
মহতী উদ্যোগের জন্য ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ তার বন্ধু ডা. পারভেজ করিমকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক রায়হান রহমান হেলেন ও সাংগঠনিক সম্পাদক কমরেড আনোয়ার হোসেন।
উল্লেখ্য ডা. পারভেজ করিমের অর্থায়নে গতকাল চট্টগ্রামে ডাক্তারদের মাঝে স্নোরকেল / নিউমো মাস্ক বিতরণ করা হয়।









