9511

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে একজন গেফতার

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের হাজীগঞ্জে “ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের” বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে একজন গ্রেফতার করেছে র‌্যাব-১১। আজ দুুপুরে নগরীর শাকতলা র‌্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার।
গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ০৫/০৬/২০২০ ইং তারিখ গভীর রাতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন মোসামুরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানোর দায়ে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মোসামুরা গ্রামের মোঃ ইমান হোসেন এর ছেলে মোঃ জুলহাস হোসেন (১৮)। এ সময় তার হেফাজত হতে ০১টি খঅঠঅ অহফৎড়রফ মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত মোবাইল ফোনে ধ্রুত আসামী মোঃ জুলহাস হোসেন (১৮) নয় থেকে দশটি ফেসবুক আইডি পরিচালনা করে। এছাড়া বেশ কয়েকটি ফেসবুক পেজের এ্যাডমিন/মডারেটর সে। ধ্রুত আসামী মোঃ জুলহাস হোসেন (১৮) “মানব সমাজ” নামের একটি ফেসবুক পেজের এ্যাডমিন/মডারেটর। উক্ত পেইজ হতে বিভিন্ন সময় ধর্র্মীয় সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থীতিশীল করার জন্য বিভিন্ন উস্কানীমূলক পোষ্ট দেয়া হয়। উল্লেখ্য যে, উক্ত ফেসবুক পেইজ এর পূর্বের নাম ছিল “জা-মা-য়া-ত”। এছাড়াও তার অন্যান্য ফেসবুক পেইজ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালানোসহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্পর্কে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর গুজব ও মানহানীকর অপপ্রচার চালানোর প্রমাণ পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে সে উপরে বর্ণিত অপরাধ করেছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ads
ad

পাঠকের মতামত