9220

কুমিল্লার করোনা যোদ্ধা চেয়ারম্যান টুটুল করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ও তাঁর অফিসের তিন জনের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৩ মে তিনি নমুনা টেস্ট করেন আজ ফলাফল পজেটিভ আসে।

উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল জানান, তিনি ভালো আছেন, সকলের দোয়া চেয়েছেন। তাঁর অফিসের পিআইও পজেটিভ আসার পর তিনি টেস্ট করান।
কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাবুবের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে।

ads

করোনা সংক্রমিত এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংস্পর্শে থাকায় সংক্রমণ প্রতিরোধে জেলা সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী কোয়ারেন্টাইনে আছেন। একই ঘটনায় মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংস্পর্শে থাকায় নমুনা টেস্ট করার পর তিনিও কোয়ারেন্টাইনে যাবেন।

ads
ad

পাঠকের মতামত