9213

“চেতনায় নজরুল” ম্যুরালে জেলা প্রশাসক আবুল ফজল মীরের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৮টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত “চেতনায় নজরুল” ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর মোস্তাফিজুর রহমান, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, নাট্যজন শাহজাহান চৌধুরী, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন প্রমুখ।
জাতীয় কবির জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লার আয়োজনে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান “জয়ধ্বনি” সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুক অনলাইনে সরাসরি অনুষ্ঠিত  হয়।

ads
ad

পাঠকের মতামত