9098

করোনা যুদ্ধে শীর্ষ ১১ এমপি’র তালিকায় সেলিমা আহমাদ মেরী এমপি

ডেস্ক রিপোর্ট: দেশের করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্টির পাশে দাড়ানো ৩৫০ জন এমপির মধ্যে শীর্ষ ১১ জনের তালিকায় অন্যতম কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি।

অনেক উপজেলায় স্থানীয় এমপিদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠে। বিশেষ করে যারা ব্যবসায়ী, কোটিপতি ও ধনী এমপি রয়েছেন, তারা অনেকেই ঢাকায় বসে থাকেন।
এলাকার কোন খোঁজ খবর নিচ্ছেন না। এমন অভিযোগই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
তবে নানা সমালোচনার মধ্যেও কিছু কিছু সংসদ সদস্য জীবন বাজি রেখে নিজ এলাকায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন।

ads

এরা হলেন তোফায়েল আহমাদ, শামীম ওসমান, নুরন্নবী শাওন, সেলিমা আহমাদ মেরী, মির্জা আজম, মাশরাফি বিন মুর্তজা, শেখ তন্ময়, নূর-ই আলম চৌধুরী (লিটন চৌধুরী), শেখ হেলাল, শাহরিয়ার আলম ও একরাম চৌধুরী।

এই এগারো জন শীর্ষ এমপির মধ্য অন্যতম শীর্ষ তালিকায় রয়েছেন একমাত্র নারী এমপি সেলিমা আহমাদ মেরী।

ads
ad

পাঠকের মতামত