চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে ইফতার ও খাদ্যদ্রব্য বিতরণ
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী কবির হোসেনের অর্থায়নে ইউনিয়নের ১৬০জন গরীব, শ্রমজীবি ও দীনমজুর পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ই মে) সকালে উপজেলার হিংগুলা জিয়া স্মৃতি সংসদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাবেক ছাত্রদলের সভাপতি আলী আহমেদ, প্রফেসর আজিজ, বিএনপি নেতা পুলিশ আব্দুল মান্নান, হিংগুলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি সোহাগ ভূঁইয়া, সেক্রেটারী আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
ads









